এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওয়াগ্গা ইউনিয়নের বালুচর এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি মাটি ও গাছপালা ভেঙে প্রধান সড়কের ওপর পড়ায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামসহ দেশের সব অঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে বালুচর এলাকায় পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে বিশাল মাটির স্তূপ ও উপড়ে পড়া গাছপালা সড়কের ওপর এসে পড়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের একটি বড় অংশ মাটির নিচে চাপা পড়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে মাটি ও গাছপালা সরানোর চেষ্টা চালাচ্ছেন। তবে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, "পাহাড় ধসের খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট উদ্ধার কাজ শুরু করে। তবে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতির স্বল্পতার কারণে কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। সকাল ৯টা থেকে সড়কটি বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল স্থবির হয়ে আছে। আমরা যত দ্রুত সম্ভব মাটি সরিয়ে রাস্তাটি সচল করার চেষ্টা করছি।"
স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, ভারী বৃষ্টির কারণে এই পাহাড়ি এলাকাটি বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা বিপাকে পড়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও হাত মিলিয়েছেন।
প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, বৃষ্টি কমে এলে এবং দ্রুত মাটি অপসারণ করা সম্ভব হলে বিকেলের মধ্যেই সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী করা যাবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাহাড়ের মাটি নরম থাকায় ওই সড়কে চলাচলকারী যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
গাজীপুর | ২২ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
বিনোদন | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।