এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সম্পদ নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে নিজের সম্পদ ও পারিবারিক ব্যবসার বিবরণ স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত (কনফ্ল্ডিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে তিনি পারিবারিক ব্যবসার মালিকানা ও ব্যবস্থাপনা থেকে লিখিতভাবে সরে দাঁড়িয়েছেন। এছাড়া, জাতীয় নির্বাচনের আগে নিজেদের একটি অটো রাইস মিল ৪২ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) প্রতিমন্ত্রীর দপ্তরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হলফনামায় ১৮২৪ শতাংশ সম্পত্তি ও ১২টি ব্যবসা
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে মোট ১ হাজার ৮২৪ শতাংশ সম্পত্তি এবং ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য রয়েছে।
হলফনামায় উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো— রোমা অটো রাইস মিল, রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেড, রূপসী ফ্লাওয়ার মিল, মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশন, মীর লাবনী-সুনাত ফিলিং স্টেশন, মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি, উত্তর বাংলা ওভারসিজ লিমিটেড, রূপসী কৃষি খামার, রূপসী মৎস্য খামার, রূপসী কংক্রিট ব্রিকস ফ্যাক্টরি, রূপসী মিনি কোল্ড স্টোরেজ এবং রূপসী প্রাণী খামার।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মীর পরিবার দীর্ঘদিন ধরে এ অঞ্চলের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সম্পদশালী পরিবার হিসেবে পরিচিত। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের পাশাপাশি কৃষি, শিল্প এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবারটি বহু বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।
স্বার্থের সংঘাত এড়াতে ব্যবসা হস্তান্তর
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মীর শাহে আলম রাষ্ট্রীয় পদের মর্যাদা রক্ষা ও যেকোনো ধরনের স্বার্থের সংঘাত এড়াতে পারিবারিক ব্যবসার মালিকানা ও ব্যবস্থাপনা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান। এরপর প্রতিষ্ঠানগুলোর শেয়ার, পরিচালনা এবং সার্বিক মালিকানাসহ যাবতীয় দায়িত্ব পরিবারের অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পারিবারিক ব্যবসাগুলো তাঁর পরিবারের সদস্যরা পরিচালনা করছেন।
৪২ কোটি টাকায় রাইস মিল বিক্রি
ব্যবসার পুনর্বিন্যাসের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে, গত ২ ফেব্রুয়ারি পরিবারের মালিকানাধীন ‘রোমা অটো রাইস মিল’ ৪২ কোটি টাকায় বিক্রি করা হয়। নিবন্ধিত দলিলের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। মিলটির ক্রেতা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার গণেশপুর গ্রামের রাইস মিল ব্যবসায়ী রবিউল আলম। ২ ফেব্রুয়ারি ৪২ কোটি টাকায় মিলটি ক্রয় করার পর মালামালসহ প্রতিষ্ঠানের সব দায়িত্ব তিনি নিয়ম অনুযায়ী বুঝে নিয়েছেন।
খণ্ডিত সংবাদের স্পষ্টীকরণ
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রতিমন্ত্রীর সম্পদ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন [১.২.২]। তাদের দাবি, ওই প্রতিবেদনে হলফনামার তথ্য খণ্ডিত ও আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে। হলফনামায় ১ হাজার ৮২৪ শতাংশ সম্পত্তি এবং ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য থাকা সত্ত্বেও প্রতিবেদনে মাত্র ৩১ শতাংশ সম্পত্তির তথ্য উল্লেখ করা হয়েছে, যা সম্পদের প্রকৃত চিত্র তুলে ধরে না। সংশ্লিষ্টদের ধারণা, ভিন্ন কোনো উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হলফনামায় উল্লেখিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য আড়াল করা হয়েছে।
এ ছাড়া প্রতিমন্ত্রীর নামে নতুন করে ২৪২ শতাংশ জমি ক্রয়ের যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়। আলোচিত জমিটি ব্যক্তিগতভাবে মীর শাহে আলমের নামে নয়, বরং ‘রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেড’-এর নামে কেনা হয়েছে। প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই।
দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান
প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা মনে করেন, কারো দ্বারা প্ররোচিত হয়ে কোনো হীন স্বার্থে আংশিক বা ভিত্তিহীন ধারণাকে সংবাদ হিসেবে প্রচার করা সমীচীন নয়। অসত্য তথ্য ও সম্মানহানিকর বিবরণ শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকেও ক্ষতিগ্রস্ত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের আমলে সবার জন্য স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্মুক্ত রয়েছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত অপসাংবাদিকতা সম্পূর্ণ নীতিহীন এবং আইনবহির্ভূত। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পূর্ণাঙ্গ তথ্য যাচাই না করে এমন খণ্ডিত তথ্য প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী । তাই এই ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো থেকে বিরত থাকার এবং যথাযথ যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
গাজীপুর | ২২ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।