মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৭ নভেম্বর, ২০২৬ ১১:০১ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ রাকিব খাঁন ওরফে কালু (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮.৩০ টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদয়তারা বুরিরচর এলাকার রাকিব খাঁন এর বসত ঘরের সামনে থেকে উক্ত মাদক কারবারি যুবককে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম- সেবা এর নির্দেশে ডিবির এসআই শহিদুল ইসলামের নের্তৃত্বে একদল চৌকস টিম গঠন করে মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের ৩নং উদয়তারা বুরিরচর এলাকার নিজ বসতঘরের সামনে থেকে মো.রাকিব খাঁন ওরফে কালু নামের উক্ত মাদক কারবারি যুবককে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, গ্রেফতারকৃত রাকিব খাঁনের নামে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।