এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার (১১ জুন) মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে আবারও শুরু হচ্ছে মাছ ধরা। ফলে উপকূলীয় জেলাগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। প্রস্তুত জেলেরা, প্রস্তুত তাদের নৌকা-জাল।
গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এবারের নিষেধাজ্ঞাটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ—প্রথমবারের মতো ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, “নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের কারণে এবার মাছের উৎপাদন বাড়বে বলে আশা করছি। জেলেরা জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ধরা পড়বে—এই আশায় তারা অপেক্ষায় আছেন।”
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বৃত্ত নিউজ-কে বলেন, “নিষেধাজ্ঞা কার্যকর থাকায় এবার বঙ্গোপসাগরে ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। এটি আমাদের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
ইতোমধ্যে মাছ ধরার প্রস্তুতি নিতে শুরু করেছেন হাজারো জেলে। সাগরমুখী হয়ে পড়েছে বহু ট্রলার ও নৌযান। অনেকেই বলছেন, নিষেধাজ্ঞার পর এই সময়টা তাদের জীবিকার নতুন সূচনা।
সেপ্টেম্বর ২২, ২০২৫
মার্চ ১৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।