এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহকালে মানব কন্ঠের উপজেলা প্রতিনিধি, সোনালী নিউজের জেলা প্রতিনিধি ও রুপালি বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি এবং নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই দুই সাংবাদিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, রোববার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার চন্ডিপুর বাজারে সুপারি কেনাবেচা ও পরিবহন নিয়ে ওই দুই সাংবাদিক খবর সংগ্রহ করছিলেন। কাছেই চন্ডিপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ চলছিল। এসময় সাংবাদিকরা সুপারির ট্রাকে তোলা এবং বাজারসংক্রান্ত ভিডিও ধারণ করছিলেন। দায়িত্ব পালনকালে অজ্ঞাত কারণে অতর্কিত অবস্থায় দুর্বৃত্তরা ওই দুই সাংবাদি উপর হামলা চালিয়ে আহত করে এবং তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড,পেনড্রাইভ, প্রেসকার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে রাতে দু’জনকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
আহত সাংবাদিক নাছরুল্লাহ আল-কাফী বলেন, আমরা চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুপারি বাজারের ভিডিও সংগ্রহ করছিলাম। একই মাঠে বিএনপির সমাবেশ চলছিল। ঠিক সেই সময় তারা আমার সহকর্মী আরিফ বিল্লাহ এর ওপর অতর্কিতভাবে হামলা করে তখন আমি তাকে উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করে এবং আমার মোবাইলসহ তিনটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে একটি ফোন উদ্ধার হয়।
ইন্দুরকানী থানা পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিকদের থানায় আসতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অক্টোবর ২৫, ২০২৫
মে ১৮, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।