এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে সততা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আল আমিন নামের এক দরিদ্র রিকশাচালক। নিজের রিকশায় এক জ্যেষ্ঠ চিকিৎসকের ফেলে যাওয়া নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিসহ মানিব্যাগটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে সর্বমহলে প্রশংসায় ভাসছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা গ্রামের বাসিন্দা আল আমিনের রিকশায় চড়ে গন্তব্যে পৌঁছান ফরিদপুর মেডিকেল কলেজের একজন জ্যেষ্ঠ চিকিৎসক। তাড়াহুড়োয় নামার সময় তিনি ভুলবশত নিজের মানিব্যাগটি রিকশার সিটেই ফেলে যান। মানিব্যাগটিতে নগদ অর্থ, ক্রেডিট কার্ড ছাড়াও বেশ কিছু অতিপ্রয়োজনীয় কাগজপত্র ছিল।
পরবর্তীতে রিকশার পেছনের সিটে মানিব্যাগটি পড়ে থাকতে দেখে কোনো ধরনের দ্বিধা না করেই আল আমিন সোজা ফরিদপুর মেডিকেল কলেজে ছুটে যান। সেখানে গিয়ে তিনি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলমের কাছে মানিব্যাগটি নিরাপদে হস্তান্তর করেন। পরে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে তাঁর হারানো মানিব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়।
রিকশা চালিয়ে দিন এনে দিন খাওয়া আল আমিনের এমন বিরল সততা ও দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা।
উপস্থিত ব্যক্তিরা জানান, সততা কোনো পেশা কিংবা আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না; বরং মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার নৈতিকতা ও মূল্যবোধে। আল আমিনের এই কাজ সমাজের প্রতিটি মানুষের জন্য এক অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।