এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসারে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী অরুণ সমাদ্দার ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকা সারথী দে পলাতক রয়েছেন।
নিহত পুতুল সমাদ্দার ধামুসা গ্রামের মৃত পুলিন নাগের মেয়ে। অভিযুক্ত অরুণ সমাদ্দার একই গ্রামের মৃত জিতেন সমাদ্দারের ছেলে। তাঁদের দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের সারথী দে নামের এক গৃহবধূর দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক পর্যন্ত গড়ালেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
বৃহস্পতিবার ভোরে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুতুলের চিৎকার শুনে স্বজনেরা ছুটে এসে তাঁকে রান্নাঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই সুযোগে অরুণ বাড়ি থেকে পালিয়ে যান।
নিহতের বড় বোন পুষ্পা রাণী অভিযোগ করে বলেন, “আমার বোনজামাই অরুণের চরিত্র ভালো ছিল না। সারথী নামের এক নারীর সঙ্গে তাঁর পরকীয়া ছিল, এমনকি ওই নারীকে তিনি বাড়িতেও নিয়ে আসতেন। আমার বোন এর প্রতিবাদ করায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমরা নিশ্চিত। আমরা অরুণ ও তাঁর সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য গৌতম সরকার জানান, পরকীয়ার বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ভারত | ২৪ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২৪ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।