আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ারের মতবিনিময় সভা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১০:৩২ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ারের মতবিনিময় সভা

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. বখতিয়ার। তিনি উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম সেকেন্দার শাহের সন্তান।

সোমবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে সভায় নিজের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শাহ মো. বখতিয়ার।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন— আলমগীর মিয়া বাহাদুর, মোসাদ্দেক হোসেন মন্টু, মো. তৈয়ব আলী ভুইয়া, লিয়াকত আলী হাওলাদার, মো. বাবুল আহম্মেদ, শাহে আলম মীর, দেলোয়ার হোসেন মোল্লা, আলমগীর মোল্লা, মজিবর রহমান সান্টু, করম আলী, নিতাই নাগ, দেলোয়ার হাওলাদার ও ছলেমান হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বলেন, শাহ মো. বখতিয়ার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং যোগ্য নেতৃত্ব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৈলা ইউনিয়নে চেয়ারম্যান পদে তাঁর প্রতি সর্বাত্মক সমর্থন প্রকাশ করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।