আগৈলঝাড়ায় কালী ও শীতলা মন্দিরে চুরির ঘটনা, খোয়া গেছে নগদ টাকাসহ পূজার সামগ্রী

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১০:৩০ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় কালী ও শীতলা মন্দিরে চুরির ঘটনা, খোয়া গেছে নগদ টাকাসহ পূজার সামগ্রী

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি ঐতিহ্যবাহী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন শীতলা ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মিলন দত্ত নামের এক স্থানীয় ভক্ত মন্দিরে পূজা দিতে গিয়ে দরজার রড ও ভেতরের একটি স্টিলের ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি মন্দির কমিটি ও আশপাশের লোকজনকে জানান।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিখিল দাস জানান, পতিহার রাস্তার পাশে নির্জন স্থানে শীতলা ও কালী মন্দিরটি অবস্থিত। এর আশপাশে কোনো বসতবাড়ি না থাকার সুযোগে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের লোহার দরজার রড ভেঙে ভেতরে প্রবেশ করে। 

তিনি আরও জানান, চোরেরা মন্দিরের দানবাক্স ও স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ টাকাসহ প্রায় ১০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা, কাঁসা ও পিতলের কলসি, থালা, বাটি, গ্লাস, পঞ্চপ্রদীপ ও ঝুড়িসহ পূজার যাবতীয় সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, "মন্দিরে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।