এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের জনগণ বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি এবং বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্ব প্রত্যাশা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনের ফলাফল নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওবামা বলেন, মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন—তারা এমন রাজনীতি চান, যা মানুষকে বিভক্ত করার পরিবর্তে ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি জনগণের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্বও চান তাঁরা।
নির্বাচনে এ ফলাফল অর্জনের পেছনে দেশের প্রতিটি অঞ্চলে প্রার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন ওবামা। তাঁর ভাষ্য, একসময় যেসব এলাকাকে নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র বলে মনে করা হতো, সেখানেও বিভিন্ন পটভূমি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে জনসেবা, অভিন্ন মূল্যবোধ এবং নিজ নিজ এলাকার মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ছিল একসূত্রে গাঁথা।
নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে উভয় রাজনৈতিক দলের হাজারো নির্বাচন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের অবদানের কথাও স্মরণ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাঁদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
ওবামা আরও বলেন, বর্তমান প্রশাসনের মেয়াদে এখনো দুই বছর বাকি রয়েছে। এ সময়ে দায়িত্বশীলদের কাজ হলো, যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে সেখানে প্রয়োজনীয় পরিবর্তন আনা, আরও ক্ষয়ক্ষতি রোধ করা এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করা।
অক্টোবর ১৭, ২০২৬
অক্টোবর ২১, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।