এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে মহম্মদপুর উপজেলা যুবদল।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের শহীদ আহাদ চত্বর থেকে যুবদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুবদল নেতা তানজির রহমান সোহাগ, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম। এতে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।