এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাপান সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ত্রুটি নিরসন না হওয়ায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমান থেকে নেমে বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রুটি সারাতে বিমানের প্রকৌশল দল তৎপর রয়েছে এবং ফ্লাইটটি উড্ডয়নে আরও অন্তত দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি–৩৭৭-এর উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে যাত্রায় বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পরও সমস্যা সমাধান না হওয়ায় প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে বিমান থেকে নামিয়ে ভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়া হয়।
বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–৩৭৭-এ যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা বিমানবন্দর থেকে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। বিমানের এয়ার ক্রু ও প্রকৌশলী দল দ্রুত ত্রুটি নিরসনে কাজ করছে। পরবর্তী সার্বিক তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার প্রধানদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বৈঠক করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
ফেব্রু ২৩, ২০২৬
জুন ১৮, ২০২৬
ডিসেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৯ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৯ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।