নাজিরপুরে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াত-শিবিরের বিক্ষোভ

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৪:৩৩ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াত-শিবিরের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, বিকেলে নাজিরপুর আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাক মঞ্জিল মোহাম্মাদীয়া মাদ্রাসার প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই বর্বরোচিত ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয়নি।” এ সময় তিনি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা বাইতুলমাল সম্পাদক অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. জাহিদুল হক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. খাইরুল ইসলামসহ স্থানীয় জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।