এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেকুটিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কোয়ার্টারের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়ক থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরিচাল এলাকার মনির মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) এবং একই এলাকার আনছার খানের ছেলে পারভেজ খান (৩৩)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাস, এএসআই আল-মোশারেফ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম বেকুটিয়া সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক কারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।