এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারাদেশে ঘোষিত সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে দারসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ অক্টোবর) পিরোজপুর শহর শাখার উদ্যোগে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে “দারসুল কুরআন” প্রোগ্রাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান। তিনি কুরআনের আলোকে নৈতিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “যে জাতি কুরআনের শিক্ষায় আলোকিত হবে, সেই জাতিকে কেউ অন্ধকারে ঠেলে দিতে পারবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সেক্রেটারি মিজানুর রহমান,জেলা দাওয়াহ সম্পাদক রাকিব মাহমুদ, শহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রাকিব, সেক্রেটারি ইউসুফ আল মুজাহিদ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।
দারসুল কুরআনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন উদ্যোগ তাদের কুরআনের জ্ঞান ও চেতনায় উজ্জীবিত করেছে। তারা নিয়মিতভাবে এই ধরনের ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নভেম্বর ২২, ২০২৫
মার্চ ২৩, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।