এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সিএন্ডবি ঘাট থেকে কবিরপুর ঘাট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ইলিশ সম্পদ সংরক্ষণের অংশ হিসেবে অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এতে জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ–পুলিশ ফরিদপুর ও নর্থচ্যানেল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা অংশ নেন।
অভিযানকালে প্রায় দুই হাজার মিটার কারেন্ট জাল ও এক কেজি জাটকা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এমন অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ সময়ে কেউ ইলিশ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেব্রু ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।