এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে তিনি কাজ করতে চান। শনিবার (১০ মে) বিকেল ৫ টার দিকে চট্টগ্রামের পোলগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি।
তামিম ইকবাল বলেন, "আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই।"
তিনি আরও বলেন, "আপনারা যদি মনে করেন কারো জন্য আমি খেলতে পারিনি। তাহলে এটা কোনো ক্রীড়াবিদের কথা হবে না। ক্রীড়াবিদের কথা হবে, হয়তো আমার কোনো ভুল ছিল, তাই জাতীয় দলে যেতে পারিনি।"
তামিম ইকবাল জানান, একসময় চট্টগ্রামের অনেক ক্রীড়াবিদ দেশের বিভিন্ন খেলায় নেতৃত্ব দিতেন। তবে বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। তিনি বলেন, "আজ থেকে ১০/১৫ বছর আগে দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম থেকে অনেক ক্রীড়াবিদ প্রতিনিধিত্ব করতেন।"
তামিম আরও বলেন, "আমার সঙ্গে চট্টগ্রামের খেলাধুলা নিয়ে মীর হেলাল, ইসরাফিল খসরু ও হুম্মাম কাদের চৌধুরীর কথা হয়েছে। আমরা কিভাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের মতো করে ফিরিয়ে আনতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। আমি নিশ্চিত, তারা যখন সুযোগ পাবেন, চট্টগ্রামের ক্রীড়ার উন্নয়নে কাজ করবেন।"
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।