এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ফরিদপুরে এক আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার বিকেলে শহরের বৃন্দাবনের মোড় পাড়া শাখায় ‘ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের বৃন্দাবনের মোড় পাড়া শাখার আহ্বায়ক লক্ষ্মী রানী বিশ্বাসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিউবী শিকদার। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনেআরা খানম এবং সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবীর।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজ—সব স্তর থেকেই সমন্বিত উদ্যোগ নিতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় বক্তারা ডেঙ্গুর সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বৃন্দাবনের মোড় পাড়া শাখার তৃণমূল নেত্রী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরে স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অক্টোবর ৯, ২০২৫
এপ্রিল ১৩, ২০২৬
সেপ্টেম্বর ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।