এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শরতের সোনাঝরা রোদ আর বাতাসে ভেসে আসা দিগন্তজোড়া সবুজ পাতার মড়মড় শব্দে মুখরিত চারপাশ। আড়িয়াল খাঁ নদের কোলঘেঁষা মাঠজুড়ে এখন কেবলই সুমিষ্ট ও রসালো আখের রাজত্ব। মাদারীপুরের কালকিনি উপজেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। অল্প খরচে বিঘা প্রতি চার গুণ পর্যন্ত লাভের উজ্জ্বল সম্ভাবনা থাকায় কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। তবে চাষিদের অভিযোগ, ব্যক্তিগত পরিশ্রমে এই সাফল্য এলেও স্থানীয় কৃষি অফিস থেকে তারা পাচ্ছেন না কোনো কাঙ্ক্ষিত পরামর্শ ও সহায়তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রামচন্দ্রপুর ও খুনের চর গ্রামের মেঠোপথ পেরিয়ে যত দূর চোখ যায়, বাতাসে দোল খাচ্ছে পুষ্ট আখ। মাটির বুক চিরে বেড়ে ওঠা এসব আখ যেন কৃষকদের ঘামঝরা স্বপ্নের রূপ। উপজেলায় এবার মূলত জনপ্রিয় চার জাতের আখ চাষ হয়েছে—সাদা বোম্বাই, কাজলী গেন্ডারি, রঙ বিলাস ও বাঁশ গেন্ডারি। টসটসে ও মিষ্টি স্বাদের কারণে বাজারে এসব আখের কদর ও চাহিদা দুটোই আকাশচুম্বী। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কালকিনিতে মোট ১১৫ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে।
আখচাষি জমির মিয়া ও জামাল সরদার জানান, অন্যান্য ফসলের তুলনায় আখে সার ও কীটনাশকের ব্যবহার কম লাগে। জমি তৈরি, চারা ও পরিচর্যা মিলিয়ে বিঘা প্রতি যেখানে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়, সেখানে আখ বিক্রি করে মূল খরচের চার গুণ পর্যন্ত লাভ করা সম্ভব। এই আবাদ করে এলাকার বহু পরিবার তাদের অর্থনৈতিক দুর্দশা ঘুচিয়ে সচ্ছলতার মুখ দেখেছেন।
তবে কৃষকদের কণ্ঠে রয়েছে আক্ষেপও। তারা জানান, নিজেদের অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রমেই তারা সাফল্য পেয়েছেন। কৃষি কর্মকর্তাদের মাঠে নিয়মিত তদারকি, উন্নত পরামর্শ ও সরকারি সহযোগিতা পেলে এ অঞ্চলে আখ চাষে রীতিমতো কৃষি বিপ্লব ঘটানো সম্ভব ছিল।
এ বিষয়ে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদিপ বিশ্বাস বলেন, “আখ চাষে সরকারি বরাদ্দ ও প্রণোদনা কিছুটা সীমিত থাকায় সকল চাষিকে একসঙ্গে সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। তবে অল্পসংখ্যক কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, সরকার এ অঞ্চলে আখ চাষের পরিধি বাড়ানোর বিষয়ে আন্তরিক। আগামীতে বরাদ্দ ও চাষির সংখ্যা দুটোই বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে কালকিনিজুড়ে আখ চাষ আরও সম্প্রসারিত হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।