কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

জাহিদ (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ
১০ অক্টোবর, ২০২৬ ৪:১২ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে অভিযান পরিচালনা করে। 

আজ (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মজিদবাড়ি এলাকার বাসিন্দা ইমাম হোসেন সরদারের একটি গুদাম ঘরে এ অভিযান চালানো হয়। এ সময় ওই গুদাম থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ ইমাম সরদার (৪৫), পিতা: মৃত হাজী আঃ মালেক সরদার  
২. মোঃ আকাশ বেপারী (২৮), পিতা: মোঃ আনোয়ার বেপারী  
৩. মোঃ আরাফাত হোসেন মুন (২৪), পিতা: মোঃ সেকেন্দার আলী সরদার  
৪. মোঃ জোবায়ের সরদার (২২), পিতা: মৃত রেজ্জেক সরদার  
৫. মোঃ সাকিবুল হাসান (২২), পিতা: মোঃ আবু বক্কর বেপারী  
৬. মেহেদী হাসান ওরফে ইমরান (৩২), পিতা: মৃত আব্দুল হালিম সরদার  
(গ্রেপ্তারকৃত সবার বাড়ি কালকিনি পৌরসভার মজিদবাড়ি এলাকায়।)

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কালকিনি থানায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ: ১০/১০/২০২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এদিকে চিহ্নিত এই মাদক কারবারিরা গ্রেপ্তার হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আটককৃতরা এলাকায় প্রভাবশালী এবং দীর্ঘদিন ধরে মাদকের অবৈধ কারবারের সঙ্গে জড়িত। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে এদের আইনের ফাঁকফোকর দিয়ে যেন মুক্তি না মেলে, সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। একই সঙ্গে এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।