সদরপুরে নজরুল বর্ষ উদযাপন ও দুটি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
১০ অক্টোবর, ২০২৬ ৪:০৭ পিএম
শেয়ার করুন:
সদরপুরে নজরুল বর্ষ উদযাপন ও দুটি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

ফরিদপুরের সদরপুরে আনন্দঘন পরিবেশে নজরুল বর্ষ উদযাপন এবং ‘কল্পলোক’ ও ‘The Creative Mind’ নামের দুটি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সদরপুর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

সুজন সদরপুর শাখার সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান। 

এতে বিশেষ অতিথি ছিলেন সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান, সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু, কথাসাহিত্যিক করিম রেজা বাবু এবং সুজন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এছাড়াও স্থানীয় কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে প্রধান অতিথি রেজভী জামান সাহিত্য পত্রিকা দুটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মনন বিকাশে অপরিহার্য। নতুন প্রজন্মের মাঝে সাহিত্য, কবিতা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। জাতীয় কবির সৃষ্টিকর্ম ও আদর্শ তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। 

বক্তারা আরও উল্লেখ করেন, এ ধরনের সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে স্থানীয় লেখক ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়; যা সমাজে মুক্তবুদ্ধি, মানবিকতা ও সুস্থ সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে আমন্ত্রিত শিল্পীদের নজরুলসংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।