এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাঁধন কুন্ডু নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ধুপুড়িয়া কুন্ডুপাড়ায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন কুন্ডু ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ কুন্ডুর ছেলে। তার বয়স হয়েছিল চার বছর দুই মাস।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল শিশু বাঁধন। খেলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
এদিকে ফুটফুটে শিশু বাঁধনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের বুকফাটা আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।