এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের বাসিন্দা প্রয়াত প্রদীপ সিংহ রায় (কিনা রায়)-এর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে তাঁর নিজ বাসভবনে পারিবারিক উদ্যোগে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াতের আত্মার পরম শান্তি ও সদগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এতে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীসহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত থেকে প্রয়াত প্রদীপ সিংহ রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সনাতন হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা, ভোগ নিবেদনসহ শ্রাদ্ধের যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আচার অনুষ্ঠান শেষে উপস্থিত ব্রাহ্মণ, অতিথি ও স্বজনদের মাঝে প্রসাদ বিতরণ ও মধ্যাহ্নভোজের আপ্যায়ন করা হয়।
প্রয়াতের পরিবার সূত্রে জানানো হয়, প্রদীপ সিংহ রায় (কিনা রায়)-কে শ্রদ্ধাভরে স্মরণ করা এবং তাঁর আত্মার শান্তি কামনায় পারিবারিক ও ধর্মীয় নীতি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত সকলেই প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।