ফরিদপুরে জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৯:০২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ

ফরিদপুর ডিবেট ফোরাম আয়োজিত চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসবে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। যুক্তির লড়াইয়ে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে তারা এ কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রতিযোগী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

জাতীয় পর্যায়ের এ আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিজয়ী দলের শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানান অতিথিরা। অনন্য এ সাফল্যে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।