এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপশাখার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপশাখার সভাপতি মাওলানা মতিউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য দেন জেলা যুব মজলিসের সম্পাদক মাওলানা ফারহাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় ১ থেকে ৭ নম্বর আসামি বিচারিক রায়ে খালাস পেলেও কোরআনের হাফেজ আবু নাঈমকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের দাবি, এ রায় বিচারিক বৈষম্যের শামিল।
মানববন্ধন থেকে বক্তারা ওই রায়ের নিন্দা জানিয়ে হাফেজ আবু নাঈমের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পরে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।