এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটে এক শিশুকে ধর্ষণের মামলায় সেরাতুল মুসতাকিন ওরফে রনি (২৬) নামের সাবেক এক সেনাসদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সেরাতুল মুসতাকিন রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। তার বাবা মালয়েশিয়া প্রবাসী হওয়ায় সে মায়ের সাথে নানাবাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন বিকেলে আসামির চাচার বাড়ির আমগাছের নিচে খেলছিল সে। এ সময় লজেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে রনি তাকে একটি শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানাতে এবং প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরের দিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পুরো বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায়। পরবর্তীতে ভুক্তভোগীর নানা আসামির পরিবারকে বিষয়টি জানালে তারা প্রথমে ২ লাখ টাকা দিয়ে আপস-মীমাংসার চেষ্টা করে। একপর্যায়ে ভুক্তভোগীর পরিবার আইনি আশ্রয়ের কথা বললে, আসামির পরিবার একটি ভুয়া কাবিননামা তৈরি করে এবং ছেলে চাকরি থেকে ছুটিতে আসলে বিয়ে রেজিস্ট্রি করা হবে বলে কালক্ষেপণ করতে থাকে।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই বছরের ৫ আগস্ট আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। দীর্ঘ শুনানি ও ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
জুলাই ২১, ২০২৫
জুন ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।