এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
০১ জুলাই বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলায় হাম-ডেঙ্গু রোগের পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। সারাদেশে হাম ও ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম বা ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার জানান, গত জুন মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে তারা সবাই ভালো আছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে কারও শরীরে হাম রোগের উপস্থিতি (পজিটিভ) পাওয়া যায়নি। ফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
ডা. আল-আমিন সরোয়ার বলেন, হামের উপসর্গ নিয়ে আসা ছয়জন শিশুই প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাড়িতে ফিরে গেছে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সারাদেশে হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বেগ থাকলেও মধুখালীতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।