ভাঙ্গায় আনসার-ভিডিপির উদ্যোগে ৬ শতাধিক তালগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ

সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৯ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় আনসার-ভিডিপির উদ্যোগে ৬ শতাধিক তালগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ

ফরিদপুরের ভাঙ্গায় দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার সকালে ভাঙ্গা উপজেলা আনসার-ভিডিপির আয়োজনে উপজেলার বিশ্বরোড চত্বর, পোস্ট অফিস সংলগ্ন সড়ক ও উপজেলা পরিষদের পুকুরপাড় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য ও বজ্রপাত প্রতিরোধে সহায়ক ৬১৫টি তালগাছের চারা ছাড়াও শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের টিআই নুরুজ্জামান টিপু, মহিলা টিআই মাম্পি চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, "দেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা, নিরাপদ বাসস্থান ও জীববৈচিত্র্য সুরক্ষায় আমাদের প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।