এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপতৎপরতার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই প্রতিবাদী শোডাউন অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। এরপর এটি সালথা সদর বাজার ও থানা রোডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালে নেতাকর্মীরা যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মিরান হোসেন, মাহফুজ খান, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন ও রাসেল শেখ।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য রাজীব মোল্লা, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
জুন ৬, ২০২৫
মার্চ ১১, ২০২৫
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।