ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরে দায়িত্বরত পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফরিদপুর পুলিশ লাইনসের ‘শহীদ ছালাম সভাকক্ষে’ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ফাতেমা ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার কোনো বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস বাড়াবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কার্যকর ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, প্রথম ব্যাচের এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আসা ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। কর্মশালায় নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারত্ব বজায় রাখা, সাধারণ মানুষের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিক দৃষ্টিভঙ্গি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।