এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার, পরিদর্শক মো. জিহাদ হোসেন এবং হিসাবরক্ষক নুসরাত জাহান। এছাড়াও জেলার বিভিন্ন ইটভাটা ও বেসরকারি ক্লিনিক মালিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় ফরিদপুর জেলার বায়ু ও শব্দদূষণের বর্তমান পরিস্থিতি এবং তা নিরসনে করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা যানবাহনের ক্ষতিকর কালো ধোঁয়া, অনিবন্ধিত ইটভাটা ও কলকারখানা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ, যত্রতত্র উচ্চশব্দে মাইক বাজানো প্রতিরোধ এবং অপরিকল্পিত নির্মাণকাজের ফলে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দেওয়া হয়।
সভায় পরিবেশ অধিদপ্তরের নিয়মিত তদারকি ও এনফোর্সমেন্ট কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও হাট-বাজারসহ জনসমাগমস্থলে পরিবেশ সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো এবং পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও পুলিশ বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
মার্চ ১৮, ২০২৫
আগস্ট ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।