এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মৎস্যচাষিদের দক্ষতা উন্নয়ন ও টেকসই উৎপাদনের লক্ষ্যে ‘মাছ ও চিংড়ির রোগবালাই শনাক্তকরণ এবং প্রতিকার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের উপ-পরিচালক আনিচুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদীউজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় মাছ ও চিংড়ি চাষে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, রোগের মূল কারণ, আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা এবং রোগাক্রান্ত মাছের সঠিক চিকিৎসা ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় বক্তারা মাছ ও চিংড়ি চাষে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ, পুকুরের পানির ভৌত ও রাসায়নিক গুণগত মান বজায় রাখা এবং কার্যকর জীবনিরাপত্তা ও রোগ প্রতিরোধে চাষিদের সচেতন হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার তালিকাভুক্ত ৪০ জন সফল ও সম্ভাবনাময় মৎস্যচাষি অংশগ্রহণ করেন।
মার্চ ১৫, ২০২৬
মে ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।