এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসী যোগেশ গাইন নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও হেনস্তা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামের আনন্দ গাইনের পুত্র যোগেশ গাইনকে গতকাল শনিবার(১৪ মার্চ) বিকালে ধানডোবা গ্রামের গৌহর ফকিরের পুত্র খাইরুল ফকিরসহ অজ্ঞাত আরও দুইজন লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় যোগেশ গাইনকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তার স্ত্রীকেও হেনস্তা করে বলে অভিযোগ রয়েছে। যোগেশ গাইনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় যোগেশ গাইনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, খাইরুল ফকির ও তার সহযোগীরা যোগেশ গাইনের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর এ হামলা চালানো হয়।
এ বিষয়ে যোগেন্দ্র গাইন বলেন হামলাকারীদের আমি চিনি না।তারা এসে আমার কাছে চাঁদা দাবি করে, টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে মারধর করে।
এ ব্যাপারে খাইরুল ফকিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।
এ ঘটনায় থানায় এসআই ওমর ফারুক জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেব্রু ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।