এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে র্যালি, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে World Consumer Rights Day পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও Consumers Association of Bangladesh (ক্যাব) ফরিদপুর জেলা শাখা যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
রবিবার সকাল সাড়ে ১১টায় ক্যাব ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরে বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মিন্টু বিশ্বাস। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা বাজার কর্মকর্তা শাহাদত হোসেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সিনিয়র সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল ও মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফার ইয়াসমিন রুবি।
এ সময় ক্যাব ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য তুলে ধরে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আগস্ট ৩০, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজনীতি | ১ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।