এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ভেজাল মধু তৈরির অপরাধে দুলাল শেখ নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সদরপুর থানা পুলিশের সহায়তায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলাল শেখ তার বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে দেখা যায়, মধু তৈরির উপকরণ হিসেবে চিনি, গুড়, কাপড়ের রং ও বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়া, মধু সংরক্ষণের পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশ এবং একটি পাত্রের ভেতর মৃত টিকটিকি পাওয়া যায়। জব্দ করা হয় প্রচুর পরিমাণে পুরোনো ও মানহীন মধু, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় দুলাল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও ভেজালের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভেজাল কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।