এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একাধিক মামলার আসামি রব বেপারীকে সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দৈনিক খোলাচোখ পত্রিকায় সংবাদ প্রকাশের পর রব বেপারীর (৪০) বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও তার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনের সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসার পর পুলিশ তাকে গ্রেফতারে তৎপর হয়ে ওঠে। পুলিশের সূত্র জানায়, গ্রেফতারের সময় রব বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই চরভদ্রাসন থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের আইয়ুব বেপারীর ছেলে রব বেপারী দীর্ঘ দিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে তাকে গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে চরভদ্রাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মারামারির একটি মামলায় রব বেপারীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগগুলোও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনের এমন তড়িৎ ব্যবস্থা গ্রহণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।