এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা’য় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন আরেক বাংলাদেশি প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।
বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ঢাকার আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নিয়েছিলেন। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তেলাওয়াত ও তাজবিদের দক্ষতা মূল্যায়ন করা হয়। প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ জাকারিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা)।
আয়োজক কর্তৃপক্ষের তথ্যমতে, পবিত্র কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসিরভিত্তিক এই আন্তর্জাতিক আসরটির ৪৬ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বড় পরিসরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ এতে অংশ নেন।
পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের আসরে বিভিন্ন দেশের সেরা ৫০ জন প্রতিযোগীর মাঝে সর্বমোট ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল পুরস্কার হিসেবে বিতরণ করা হয়, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারের বাজেট।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
আগস্ট ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।