এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আনুষ্ঠানিক বিদায়ের মধ্য দিয়ে বঙ্গভবন ছেড়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
বঙ্গভবন ছাড়ার আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তিনি অভিবাদন গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। পরে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বিদায় জানান।
আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গভবন ত্যাগের প্রাক্কালে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সরকারের সার্বিক সাফল্য কামনা করেন।
প্রেক্ষাপট ও নতুন রাষ্ট্রপতি নির্বাচন:
গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের তৎকালীন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফেব্রু ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।