এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। শনিবার (৭ মার্চ) ঢাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
অনুষ্ঠানে দুই দেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে বিদ্যমান সামাজিক ও পারিবারিক গভীর বন্ধন দুই দেশের সম্পর্ককে সত্যিকার অর্থেই জনকেন্দ্রিক করে তুলেছে।’
দুই দেশের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রণয় ভার্মা বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় উভয় দেশ যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েছিল, সেই অমোচনীয় স্মৃতি আজও আমাদের দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছে।’
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, ‘উভয় দেশই এক প্রাণবন্ত ও দূরদর্শী সমাজব্যবস্থার অধিকারী, যারা এখন এক আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ভারত ও বাংলাদেশ কেবল নিজেদের উন্নয়নের জন্যই নয়, বরং বৃহত্তর অঞ্চলের সমৃদ্ধি ভাগ করে নিতে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলে দেশের রাজনৈতিক অঙ্গনের একঝাঁক শীর্ষনেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম রিতা, পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অংশগ্রহণ করেন।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় সংসদের তিন হুইপ—রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আশরাফউদ্দিন নিজান ও রফিকুল ইসলাম বকুলসহ বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ২১, ২০২৬
মে ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।