এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া শিশু জাবির ইব্রাহিমের মা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বক্তব্য দেওয়ার জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে তাগিদ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালে আইনমন্ত্রীর উদ্দেশে স্পিকার বলেন, ‘তিনি একজন শহীদ মাতা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন।’
এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য রোকেয়া বেগম ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বিষয়টি সংসদে উত্থাপন করেন। তিনি জানান, ফাউন্ডেশনের কর্মীরা গত তিন মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এ সমস্যা দূরীকরণে তিনি প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। এছাড়া তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও বর্তমানে তারা রাজনৈতিক সুরক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছেন।
রোকেয়া বেগমের এই বক্তব্যের পর আইনমন্ত্রী আসাদুজ্জামান যখন তাঁর বক্তব্য দিতে দাঁড়ান, ঠিক তখনই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে উদ্দেশ্য করে উক্ত মন্তব্য করেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারায় শিশু জাবির ইব্রাহিম। পরবর্তীতে তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হয়। তাঁর মা রোকেয়া বেগম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।
জুন ১৮, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।