ফরিদপুরের মধুখালীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ইউএনও

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ নভেম্বর, ২০২৬ ১১:৩১ এএম
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ইউএনও

কোনো অর্থনৈতিক সংকটই যেন মেধাবী শিক্ষার্থী মারুফের উচ্চশিক্ষার স্বপ্ন থামিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মারুফ। দরিদ্র পরিবারের সন্তান মারুফের বাবা বর্তমানে কর্মক্ষম নন। তীব্র আর্থিক টানাপোড়েন ও নানা প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এমন পরিস্থিতিতে মারুফের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাঁর পাশে এসে দাঁড়ান ইউএনও মাসুদুর রহমান।

শুধু তাৎক্ষণিক সহযোগিতাই নয়, ভবিষ্যতেও মারুফের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য অসচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা ও বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আন্তরিকতা ও মানবিক উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী মারুফ। তিনি জানান, একজন সরকারি কর্মকর্তা হয়েও অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি ইউএনওর এমন সহমর্মিতা ও দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক। 

স্থানীয় পর্যায়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আলী মোল্লা বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে এমন সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবিকতা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক—এমনটাই প্রত্যাশা সর্বস্তরের জনগণের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।