দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযান: যুবলীগের দুই নেতাসহ আটক ১০

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১০ নভেম্বর, ২০২৬ ৭:৫৭ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযান: যুবলীগের দুই নেতাসহ আটক ১০

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে নাশকতা ও হত্যাসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের দুই নেতা এবং পিতা হত্যা মামলার এক আসামিও রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ তাঁদের আটক করে। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে সোমবার গভীর রাতে দৌলতপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাশকতা ও হত্যাকাণ্ডের মতো গুরুতর মামলার আসামিসহ মোট ১০ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদের মধ্যে একজন নিজ পিতাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং দুজন যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতা রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, হত্যা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, জনস্বার্থ রক্ষা, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।