সালথায় নিষিদ্ধ ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১০ নভেম্বর, ২০২৬ ৫:৩৮ পিএম
শেয়ার করুন:
সালথায় নিষিদ্ধ ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এ এস এম ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় তাঁর ব্যাপক দাপট ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি গোপনে নিজ গ্রামে ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে।

এদিকে ফেরদাউসের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েক দিনের মধ্যেই তাঁর সোনালী ব্যাংকে ‘ম্যানেজার’ পদে যোগদানের কথা ছিল। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।