এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এক দল ক্ষমতায় থাকলে অন্য দলকে পালাতে হবে বা মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আল্লামা শাহ আকরাম আলী।
রবিবার (২৫ জানুয়ারি) সান্ধ্যার পর ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে যুবক ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এক দল ক্ষমতায় থাকলেও অন্যকে হয়রানি করা ইসলাম সমর্থন করে না। আলেম সমাজ কখনো হুমকিকে ভয় পায় না। যারা হুমকি দেয়, তারাই মূলত ভয় পায়।
আল্লামা শাহ আকরাম আলী সমাবেশে আরও বলেন, এই দেশের মানুষকে ইনসাফের রাজনীতি দেখায় দিবো যাতে আর কোনোদিন এর বিপক্ষে না যায়। ইসলামের ন্যায়নীতি অনুযায়ী সমাজ পরিচালিত হলে মানুষ-ছোট হোক বা বড়, হিন্দু হোক বা মুসলমান-সবার সম্মান ও ইজ্জত রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, রাজনীতি হলো সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের আদর্শ বাস্তবায়নের মাধ্যম এবং সেই আদর্শ প্রতিষ্ঠার জন্যই ইসলামী সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি সকলকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে রিকশা মার্কায় ভোট দেওয়ার কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখার আমীর মাওলানা সোহরাব হোসেন, সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা মুফতি মফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক সজীব আল হোসাইন, জামায়াতে ইসলামীর সালথা উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম, খেলাফত মজলিসে সদ্য যোগদানকৃত নেতা মোঃ সিরাজ মোল্যা, লুৎফর মেম্বার প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।