এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. বিজয় (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মাইফরশপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবনের সিঁড়িতে এ বর্বরোচিত ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত বিজয় মিরকাদিম এলাকার একটি হার্ডবোর্ড কারখানায় কাজ করতেন। একই কারখানায় কাজ করার সূত্রে তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিজয় ওই কিশোরীর পিছু নেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে মাইফরশপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে যাওয়া হয়।
অভিযোগে বলা হয়, সেখানে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান বিজয়। এ সময় কিশোরী বাধা দিলে বিজয় তার ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে এবং পাশে পড়ে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে কিশোরী রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরে আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনা শুনে তার বাবা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান। খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মুন্সীগঞ্জ | ২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ নভেম্বর, ২০২৬
আইন আদালত | ২ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।