এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে এক বিজিবি সদস্য এবং পেশাগত দায়িত্ব পালনকালে দুই টেলিভিশনের সংবাদকর্মী আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক বিজিবি সদস্য আহত হন। একই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘সময় টেলিভিশন’-এর রিপোর্টার ও ক্যামেরাপারসন হামলার শিকার হন। এছাড়া দায়িত্ব পালনের সময় ‘এসএ টেলিভিশন’-এর এক ক্যামেরাপারসন পায়ে গুরুতর আঘাত পান।
পরবর্তীতে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
সহিংসতা ও আন্দোলনের মুখে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা ছুটি হলেও শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, "শ্রমিক আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ সমন্বিতভাবে মাঠে কাজ করছে।"
জুন ৩০, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৩ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৩ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।