এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মতিঝিলে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানা। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শামীম রহমান (২৯), মোঃ মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।
পুলিশ জানায়, গত শুক্রবার থেকে রবিবার (২৭ থেকে ২৯ জুন) পর্যন্ত ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে শামীমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস গাড়ি, মিজানের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা এবং জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা জব্দ করা হয়।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও লুন্ঠিত বাকি অর্থ উদ্ধারের পাশাপাশি পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পরিচয়ে সংঘটিত এ ধরনের অপরাধ রোধে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
জুলাই ২২, ২০২৫
ডিসেম্বর ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।