দৌলতপুরে নাশকতা রুখতে রাজপথে ছাত্রদল, নেতৃত্বে মাসুদুজ্জামান রুবেল

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১০ নভেম্বর, ২০২৬ ৭:৪৯ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে নাশকতা রুখতে রাজপথে ছাত্রদল, নেতৃত্বে মাসুদুজ্জামান রুবেল

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা তথাকথিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা বজায় রাখতে কুষ্টিয়ার দৌলতপুরে রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছে উপজেলা ছাত্রদল। 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা জানান, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের নাশকতা, নৈরাজ্য এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। জনস্বার্থে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও জানান।

কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেলের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মিঠু শেখ, সরোয়ার জাহান বেঞ্জু, মাসুম পারভেজ রতন ও রিমন বিশ্বাস। 

এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সাবেক সদস্য সচিব রাসেল, সভাপতি সোহাগ ইসলাম, মথুরাপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল, সাধারণ সম্পাদক জাহিদ ইসলামসহ ছাত্রদল নেতা কিরন, জ্যামি, সেকেন্দার, আসিফ, শামীম, আরিফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এদিকে রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নজরদারি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।