এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নিলো এক দেহে দুই প্রাণের ফুটফুটে জমজ কন্যা সন্তান। সন্তানের জন্ম যেখানে পরিবারে আনন্দে মেতে ওঠার কথা, সেখানে দু’টি প্রাণ জন্ম নেওয়ার পর থেকেই এক দম্পতির ঘরে নেমে এসেছে গভীর অন্ধকার। জন্মের পর থেকেই একে অপরের বুকের সঙ্গে যুক্ত হয়ে আটকে আছ। যাদের বাঁচাতে মা-বাবার চোখে এখন শুধুই অশ্রু আর এক অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক। যা দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।
সন্তান্দের জন্মের পর থেকেই গোপন রেখেছিলেন বাবা-মা। জন্মের পর যখন চিকিৎসকরা জানালেন বিরল বাস্তবতার কথা শিশুদুটি সংযুক্ত জমজ। লোকলজ্জার ভয় আর গভীর কষ্ট বুকের ভেতর চেপে রেখে কয়েক মাস সন্তান দুটো কে গোপনে আগলে রেখেছিলো পরিবার। তবে বেশিদিন আড়ালে রাখতে পারলেন না। অভাবী পরিবারে সন্তান্দের চিকিৎসা আর খাবার খরচ চালাতে গিয়ে আঁকাশ সমান কষ্ট হয়ে দাড়িয়েছে বাবা-মায়ের। বর্তমানে টাকার অভাবে বন্ধ তাদের চিকিৎসা।
ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামে। দিনমজুর নাহিদ হোসেন ও তার স্ত্রী মুক্তা খাতুনের এই অভাবের সংসারে আজ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নির্মম অর্থসংকট। চিকিৎসকরা জানিয়েছেন তাদের আলাদা করতে প্রয়োজন জটিল ও অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রোপচার। যে পরিবারে একবেলা খাবার জুটলেও বেশিরভাগ সময় দুই বেলায় না খেয়ে থাকতে হয়, সেই পরিবারে সন্তান্দের চিকিৎসা করা আকশ সমান কষ্ট হয়ে দাড়িয়েছে।
এদিকে স্থানীয় চেয়ারম্যানও এই পরিবারটির অসহায়ত্বের কথা জানালেন। সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অপরদিকে, খোঁজ নিয়ে তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
যার যায় সেই জানে হারানোর বেদনা, তাইতো সন্তানের বাচাঁনোর আশায় মানুষের কাছে বুক বেধেছেন বাবা-মা। আশায় আছেন হয়তো কারো সাহায্যেই ফিরে পেতে পারে সন্তানরা স্বাভাবিক জীবন।
সেপ্টেম্বর ২০, ২০২৪
সেপ্টেম্বর ১৪, ২০২৪
আগস্ট ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।