এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ‘বইপড়া উৎসব’। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের দরবার হলে ‘সুজন’ (সুশাসনের জন্য নাগরিক), সাহিত্য সংগঠন ‘কন্ঠচয়ন’ এবং ‘রিডার্স সোসাইটি’র যৌথ উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়। আমেনা আক্তার মুন্নীর প্রাণবন্ত সঞ্চালনায় এবং সুজন-এর সদরপুর উপজেলা সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মামুনুর রহমান, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজীদ খান এবং কবি সায়ীদ হাসান। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও জ্ঞানমূলক সৃজনশীল বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মানসিক বিকাশ ঘটে। বই মানুষকে আলোকিত করে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মূল ভূমিকা পালন করে।
আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে ও তাদের মননশীলতার সার্বিক বিকাশে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
সংবাদ সম্মেলনের শেষ পর্বে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বিশিষ্ট লেখকের জ্ঞানভিত্তিক বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।